দেশের বাজারে ইয়োগা নাইন আই টু ইন ওয়ান

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১৩  

বাংলাদেশের বাজারে মিলছে লেনোভো ব্র্যান্ডের ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর বিশিষ্ট হাই পারফরম্যান্স ইয়োগা নাইন আই টু ইন ওয়ান টাচস্ক্রীন ল্যাপটপ। মিলেটারি গ্রেড স্ট্যান্ডার্ড হওয়ায় ল্যাপটপটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা বা পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম।

দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে ল্যাপটপটি ২ লাখ ৭০ হাজার টাকায় বাজারে ছেড়েছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, লো ব্লু  লাইট ১৪ ইঞ্চি ৪কে ওলেড ডিসপ্লে বিশিষ্ট এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আল্ট্রা সেভেন-১৫৫ এইচ প্রসেসর, এআই বুস্ট এনপিইউ , ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স,১টিবি এনভিএমই এসএসডি এবং ৩২ জিবি এলপি ডিডআরফাইভ র‍্যাম।

এছাড়াও  ল্যাপটপটিতে রয়েছে  আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ৫এমপি ওয়েবক্যামেরা, ২ ওয়াটের ২টি ডলবি এ্যাটমস উফার , থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই,লেনোভো স্লিম পেন সহ আরো নানা ফিচার।

এই মডেলটির ডিসপ্লে ৩৬০°রোট্যাবল হবার কারণে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করতে পারবেন।মাল্টিটাস্কিং এবং সৃজনশীল কাজের জন্য এটি একটি আদর্শ ল্যাপটপ। এছাড়া ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।